সত্যি বলতে স্যার, 
নতুন জন্ম চায় না হতে,
শিক্ষক হবার। 
জাতি আজকে গঠন করছে,
রাজনীতি আর সন্ত্রাসে,
রাষ্ট্রক্ষমতা, মানব সমতা, 
গঠন অঘটনে কি আসে!
জ্ঞানীরা পাচ্ছে ভয়,
দায়িত্ব ভুলে জীবন নিয়ে,
তাদের আজ সংশয়! 
আচ্ছা স্যার আমিনুল,
বলেন তো মোরা নই কি আজকে
 হাসিতে মশগুল?
অথচ আমার দেশ,
দুর্নীতি আর কালো টাকায়,
কি যে হাপিত্যেশ! 
যে টাকার লাগি অপেক্ষমান,
তেরোশত শিক্ষক,
সমগ্র টাকা এক নিয়োগেই,
খায় না কি রক্ষক?
কিভাবে বলেন ভাই,
কারিগর যারা,  কখনো কি তারা,
ন্যায্য মুল্য পায়?

মানুষ গড়ার কারিগর হয়ে,
কেমন মানুষ গড়ছি হায়!
এদেশ মোদের ছাত্রের বোঝা 
 বইতে বইতে লজ্জা পায়। 
যারা হচ্ছে বড়,
একবার কি সালাম ঠুকিয়া বলেছে, "শিক্ষাগুরু?"
গুনের কদর না থাকে যে খানে,
গুন থাকে না কারো। 
যেদেশে না থাকে গুনির কদর,
জন্মে কি সেথা গুনী,
আমিনুল স্যার, বলুন 
সে কথা শুনি!