টেরান্স টাও (Terence Tao) হলো বর্তমান দুনিয়ার অন্যতম মেধাবী গণিতবিদ। তাকে বলা হয় জীবন্ত কিংবদন্তি। বলা হয় গণিতের যাদুশিল্পী।
টেরান্স মাত্র দশ বছর বয়সে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলো। এখন পর্যন্ত এটা সবচেয়ে কম বয়সে অংশগ্রহণকারী রেকর্ড। এবং সবচেয়ে কম বয়সে (১৩) স্বর্ণপদক জয়ী সে।
একুশ বছর বয়সে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা এই অসম্ভব মেধাবী মাত্র চব্বিশ বছর বয়সে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লজ এঞ্জেলসে (UCLA) ফুল প্রফেসর হয়েছেন। সেখানেই বর্তমানে কাজ করছেন।
মাত্র একত্রিশ বছর বয়সে গণিতের নোবেল খ্যাত ফিল্ডস মেডেল (Fields Medal) অর্জন করেছেন।
………………………..
Rauful Alam

0 মন্তব্যসমূহ