আমরা যদি আমাদের জীবনকে খুব সহজ থেকে সহজতর করতে পারি, তাহলে বড় বড় বিপদগুলো থেকে মুক্তি পেতে পারি। এর জন্য আমাদেরকে জানতে হবে কিছু কৌশল।
নিচে ৩টি সহজ কৌশল আপনাদের সামনে শেয়ার করছি, যা আপনাদের বাস্তব জীবনকে অনেকটাই নিরাপদ রাখবে।
1️⃣ না বলার টেকনিক জানতে হবে:
আমরা অনেকের না বলতে পারিনা। আপনার কাছে না বলতে খুব কষ্ট হয়? তাহলে সরাসরি “না” না বলে, প্রশ্ন করুন। এভাবে প্রশ্ন করতে পারেন “ আমি যদি না বলি আপনার কি খুব খারাপ লাগবে?”
খুব কম মানুষেই বলবে যে, হ্যাঁ আমার খারাপ লাগবে। এভাবেই টেকনিকটা ব্যবহার করতে পারেন তাহলে বড় বড় বিপদ গুলো থেকে মুক্তি পেতে পারেন।
2️⃣ অভাব জাতীয় কোন জিনিস কেনার জন্য ৩০ দিন অপেক্ষা করুন:
অভাব জাতীয় যেকোনো জিনিস কেনার জন্য যদি খুব ইচ্ছা তৈরি হয়ে যায়, তাহলে কমপক্ষে কষ্ট করে হলেও ৩০ দিন অপেক্ষা করার চেষ্টা করুন তারপর নিজেকে প্রশ্ন করুন, আমি যেটি কিনতে চেয়েছিলাম সেটা কি আসলেই আমার দরকার ছিল?
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না, এই গোল্ডেন নিয়মটি মেনে চলুন।
3️⃣ বর্তমানকে ফোকাস করুন:
হতাশা এবং উদ্বিগ্ন এ দুটো জিনিস তৈরি হয় অতীত এবং ভবিষ্যৎ কে ঘিরে, তাই সবথেকে বেশি চেষ্টা করুন বর্তমানে আপনি কি করছেন সেটার ওপর পুরোপুরি ফোকাস দিতে? এতে আপনি অল্প সময়ে সব থেকে বেশি কাজ করতে পারবেন এবং আপনার ভিতরে হতাশা এবং উদ্বিগ্ন কাজ করবে না।
জীবনকে সহজ করার আরও বেশকিছু নিয়ম নিয়ে আমরা একটি বিস্তারিত গাইড লাইন তৈরি করছি (ই-বুক) আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন।
ধন্যবাদ 🙏
রাশেদুল ইসলাম, ফাউন্ডার স্কিলস রাইডার
0 মন্তব্যসমূহ