জল বিদ্রোহী ধুলিকনা,

বৃষ্টির তরে বিপ্লবী।

আজ আন্দোলনের জয় হয়েছে,

মহানন্দে আহ্লাদী।


শুকিয়ে যাওয়া মাটির পড়ে,

রহমতের বরষন,

মানব দানব প্রকৃতির মনে,

বৈশাখী প্রেম আয়োজন।


দেখো দেখো তুমি,ঢেড়সের ফুল,

 দিচ্ছে ডাঁটার চিবুকে চুম।

ঘাস কণ্যাটি লাজুক স্বরে,

টমেটোরে বলে স্লামালিকুম। 


গাল লাল করে লজ্জাবতী,

টমেটো করছে বৃষ্টিস্নান।

বেগুন শিশুটি বলছে তাহারে,

নাচো আজ তুমি গাও তো গান। 


বোশেখের মাসে আকাশ ধ্বনিছে,

শ্রুতিকঠোর বজ্রনাদ,

থৌরাইল বিলে জলপরীরা,

জলকেলি করে ভাসায় কাঁধ। 


ললনার রূপে রূপকথা হয়ে,

টুপ টুপ করে ভিজিয়ে চুল,

শ্যামল প্রকৃতি কালো চশমায়,

লাগছে তাদের বিউটিফুল। 


আজকে তাদের জলোৎসবে,

শেকড়-শিখর জল-স্থল,

আমন্ত্রিত হয়ে আছে,

বিশ্বধরনী ধরাতল!