body { font-size: 16px; } -->

অনির্বান আমার বন্ধুঅনির্বানের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিলো তখন সময়টা ছিলো বড় অদ্ভুত আমরা হাইওয়ের উপর দিয়ে অনেকদুরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছিলাল আকাশসন্ধ্যে হয়ে আসছেদুপাশে ফাঁকা মাঠ আমরা চা খাবো বলে গাড়িটা দাড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মত চায়ের দোকানে এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পেছনে রেখে একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে আমার সামনে এসে দাড়িয়ে বললোচিনতে পারছিসআমি বললাম না বললোভালো করে দেখ আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলামআমার বন্ধু অনির্বান
আমার চোখের সামনে পুরোনো দিনগুলো ছায়াছবির মত ভেসে উঠছে আমি ওকে প্রশ্ন করলাম : অনির্বানতুই এখানে..  বললো : তাইতো কথা ছিলো বন্ধুআমাদের তো এখানেই থাকার কথা ছিলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছেআমি খুব বোকার মত ওকে প্রশ্ন করলামঅনির্বান কি করছিস এখন বললোযা কথা ছিলো বন্ধুমানুষের মাঝখানেই আছি আমি আর দাড়িয়ে থাকতে পারছিনাএকটা অপরাধবোধ আমাকে গ্রাস করছে  বললো : তোর দেরি হয়ে যাচ্ছে আমি গাড়িতে যেয়ে বসলাম  জানলার কাছে এসে বললো : এখন তো তোর নাম হয়ে গেছেতুইতো বিখ্যাত হয়ে গেছিসসুখেই আছিস কি বলআমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছেঅনির্বান আমার জীবন থেকে মিলিয়ে যাচ্ছে ..
অনির্বানের শেষ কথা গুলো আজও আমার কানে আলপিনের মত বেঁধেসুখেই আছিসসুখেই আছিস

Anirban Lyrics In Bengali :

দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান (x2)
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেচেছি গান..
যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান

সেদিনের মিটিঙের মাইক
সেদিনের কলেজের স্ট্রাইক
সেদিনের মাতাল পদক্ষেপ
বেঠিক সিদ্ধান্তের আক্ষেপ
আজকের এই মাপা পদচারন
সেদিনের কালের কাছে ম্লান..

দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান (x2)

শ্রমিকের মুক্তির গান
কৃষকের হাতিয়ার শান
শ্রেনী হীন সমাজের স্বপ্ন
ঘৃনার প্রতিপালনেতে যত্ন

আজ তোর ঘামে
ভেজে যে পথের ধূলো
হয়তো সেথায় আমার হতো স্থান..
দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান
দেখে যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান
কি সুখে রয়েছি আমি
কি সুখে বেচেছি গান..
যা, যা অনির্বান
কি সুখে রয়েছে প্রান…V

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ