আজ ঘুম ভাঙলো খুব ভোরে। অত ভোরে আমার ঘুম সাধারণত ভাঙে না। বিশেষ করে আজকে ভাঙার কোন যুক্তিকতা নাই। যেহেতু গতকাল আমি রাত দুটোর পর ঘুমিয়েছি। 
আমার পাশে জারিফ ঘুমাচ্ছে। চার মাস বয়সী শিশুটির রাতে কয়েকবার ঘুম ভাঙা আজব কোন ব্যপার না। আজব ব্যপারটা হবে, যদি একবারও তার ঘুম না ভাঙে। টানা ঘুমে সকাল হয়।এবং প্রশ্রাব-ট্রশ্রাব যদি না করে সারারাত।
সেটাই ঘটে তার সাথে। নিরবচ্ছিন্নভাবে ঘুমিয়ে তার রাত কাটে। যদিও কখনো রাতে তার ঘুম ভাঙে,