
বেদনা দুঃখ ভারে অবনত,
হৃদয় আজকে মোর,
চীনা সরকার গণহত্যায়
মারিতেছে উইঘুর!
বার্মা আর চেচনিয়াতে
মুসলিমের কান্না,
দেখছে সবাই বলেনি তো কেও,
অনেক হয়েছে আর না!
আমি একা শুধু দেখেই চলেছি,
জান্নাতি শিশুদের,
বোমা আর ক্ষেপনাস্ত্রের আঘাতে কাঁপিতেছে মিশরের-
মুসলিম শুধু অত্যাচারিত
ফিলিস্তিনের প্রান্তে,
ইহুদি যখন লাঞ্চিত ছিল,
স্থানিয়াছি মম অন্ত্রে।
যাকে মেহমান বলে থাকতে দিয়েছি,
সেই দাবী করে ঘর,
আমরা এখন ঘরছাড়া আজ,
মালিকানা পেল পর।
কাস্মিরে আজ মুসলমানের
উপরে নির্যাতন,
গোর গোবিন্দ ভারত তখতে
পুনরায় আগমন!
মানবের চাইতে গরুর জীবন
যেখানে মূল্যবান,
সেখানে এখনো টিকিয়া রয়েছে
কীভাবে মুসলমান?
ভারতবর্ষ মুসলিম
অবদানেই আজ এত দীপ্ত,
মুসলিম অবদান মুছিতে
তাই ওরা বড় তৃপ্ত।
গুলি, লাঠিচার্জ
অবর্ণনীয় অত্যাচারের ভীড়ে,
হাজার মানুষ শহীদ হইছে
ভূসর্গ কাস্মীরে।
নারীরা এখানে মহালাঞ্চিত,
প্রতিদিন প্রতিরাত,
প্রভু, আমাদেরকে আবার জাগাও
এই মোর মোনাজাত।
নাফ নদীতে রক্তের স্রোত,
ইরাক ইরানে যুদ্ধ,
ছিন্ন মুসলমান বিপরীতে
সব বিধর্মী ক্রুদ্ধ।
নিজেদের কাছে নিজেদেরকেই
মন্দ লাগার লক্ষ্যে,
ওরা আই এস নামে ঘৃণ্য বাহিনী মদদ দিয়েছে বক্ষে।
যারা সারা বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমাদের,
জ্বালিয়ে দিয়ে কত পাঠাগার মেরেছে মানুষ সমাজের।
শিয়া সুন্নী, হানাফী, সাফেঈ
নাম ধরে মোরা ভিন্ন,
শাসিত হয়েই চলেছি আমরা
মস্তকই যেন ছিন্ন।
যেই মাথার মুকুট ইসলাম ছিল
সাহাবা আজমাঈনদের,
সেই ইসলাম হারিয়ে ফেলেছে
সব মুসলিম এ হিন্দের।
ধর্ম আমার উৎসব আমার,
তুমি আমি ভাই এক নই,
শুধু একমাত্র আল্লাহর কাছে
আমরা মুমিন নত হই।
হে প্রভু প্রিয় পরাক্রমশালী,
অনুভুতি দাও আমাদের,
ইসা ইবনে মারিয়াম,
যেন নেতা হন এই জামাতের।
আমাদের এ প্রাণ, হোক কুরবান,
বিশ্ব শান্তি আনতে,
আমরা এখন দাঁড়িয়ে রয়েছি
কিয়ামত পথ প্রান্তে!
0 মন্তব্যসমূহ