ফাল্গুনের চাঁদের সাথে আজকের দিনলিপি।
এমনকি কখনো হয় না?
সমুদ্রের চিল অভুক্ত ছানাদের রেখে গেছে নীড়ে। খাবারের সন্ধানে সে উড়েছে সহস্র মাইল। তারপর, কালকেতু ব্যাধের তীর বিদ্ধ করে তার শরীর অথবা ধরা পড়ে কুবেরের জালে।
ছানাদের হৃদয় কি অভিমানে পুড়ে নাকি হারানোর বেদনায়?
আজ আমার হাতে, এক মৃত চিল।
তারও ছিল এক সংসার।

0 মন্তব্যসমূহ